হোমনায় চিলে ঠোঁকর মেরে চোখ উপরে ফেলা যুবকের টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ; সাহায্যের আবেদন

হোমনায় চিলে ঠোঁকর মেরে চোখ উপরে ফেলা হতদরিদ্র মো. শ্যামল (২২) এর টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। গত ২৪ নভেম্বর আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে ২৬ নভেম্বর তার চোখের অপারেশন করার কথা থাকলেও টাকা না থাকায় ২৭ নভেম্বর তাকে বাড়িতে নিয়ে আসে স্বজনরা। তার মা রোকসানা আক্তার জানান, চিকিৎসকরা বলেছেন, অপরাশেন করতে পারলে চোখ ভাল হওয়ার সম্ভাবনা আছে। আর না হয় তার ডান চোখটির আলো চিরতরে নিভে যাবে। তার চিকিৎসার জন্য সমাজের ধনাঢ্য ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য চেয়েছেন তার মা। প্রকাশ, শ্যামল ছোট বেলা থেকেই বাড়ি বাড়ি গিয়ে মানুষের নারকেল গাছ পরিস্কারের কাজ করে আসছেন।

গত ২৪ নভেম্বরও একটি নারকেল গাছ পরিস্কার করতে গাছে উঠেন। এ সময় গাছে থাকা একটি চিল তার চোখে ঠোঁকর মেরে চোখ উপরে ফেলে। পরে তাকে আশংকাজন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। শ্যামল মধ্যকান্দি গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বাবা হুমায়ুন কবির গত ১০ বছর যাবত গুরুতর অসুস্থ্য। তিনি ঘর থেকে বের হতে পারেন না। শ্যামলের মা জানান, হোমনার ইউএনও রুমন দে ৩ হাজার ও গ্রামের কয়েক জন মিলে মোট ১০ হাজার টাকা তুলে দিছেন। তবে তার চিকিৎসার জন্য লাগবে দুই লাখেরও বেশি টাকা। শ্যামলের বড় ভাইয়ের মোবাইল নাম্বার ০১৮১৫-৪৯৮৪৮০ (বিকাশ)।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন