পবার বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণে অন্তঃসত্ত্বা অভিযুক্ত গ্রেফতার

রাজশাহীর পবায় ধর্ষণের শিকার এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ নভেম্বর) এ ঘটনায় নুরুজ্জামান নামের একজনকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ। নির্যাতনের শিকার ওই বুদ্ধি প্রতিবন্ধীর পরিবার সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের ৪২ বছর বয়সী ছেলে নুরুজ্জামান বাড়ির পাশের বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ফুসলিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে ওই বুদ্ধিপ্রতিবন্ধি তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।  বর্তমানে ওই তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ।

বিষয়টি তার পরিবারের সদস্যরা বুঝতে পেরে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে জিজ্ঞাসা করলে সে পরিবারের কাছে ঘটনাটি জানায়। গতকাল সোমবার রাতে নির্যাতনের শিকার তরুণীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার প্রতিবন্ধির তরুণীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার যেন ন্যায্যবিচার পাই। অভিযুক্ত নুরুজ্জামানের উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। স্থানীয়রা বলছেন, একটা প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মত অপরাধ আর হতে পারে না। অপরাধীর শুধু প্রচলিত শাস্তি নয়, যেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নুরুজ্জামানকে গ্রেফতার করেছে । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ভিকটিমকে তার মেডিকেল পরীক্ষার জন্য আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন