টেকনিক্যাল স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবীতে ফেনীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। ফলে জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। গত ২৬ নভেম্বর থেকে প্রতিদিন সকাল আটটা – দুপুর- আড়াইটা পর্যন্ত ফেনী সদর উপজেলা কমপ্লেক্সসহ সব স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলার দুই শতাধিক স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি মোঃ রহমত আলী ও সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় তারা টিকাদান কমর্সূচিতেও অংশ নেবেন না।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












