আউচপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত

রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওয়ার্ডসভা সোমবার (৩০শে  নভেম্বর) নাড়ুপাড়া মজিবর মেম্বারের আম বাগানে অনুষ্ঠিত হয়েছে। আউচপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব শ্রী রন্জন কুমারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মুসলেমউদ্দীন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিবর রহমানসহ তারা সকলে  আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন। তারা বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশ ও জাতির উন্নয়ন হয়। তারা এ সরকারের আমলে এলাকায় যে উন্নয়ন করেছে সেগুলো ও উক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ওবিশেষ   তুলে ধরেন। এছাড়া ওয়ার্ড সভায় আরো উপস্থিত ছিলেন,  ৭,৮, ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ সালমা খাতুন , আউচপাড়া  ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী,  ইউনিয়ন কৃষকলীগের , সাধারণ সম্পাদক মোঃ আফছারুজ্জামান (রনি), ইউনিয়ন ,ছাত্রলীগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হারেছ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মুকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আউয়ুব আলী সাধারণ ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজাউল ইসলাম (রেজা) ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মোঃ আফজাল হোসেন। তাছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সহ পরিষদের সকাল কর্মকর্তা ও কর্মচারীগণ।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন