আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আহ্বায়ক কমিটি ও পেকুয়া উপজেলার সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। ২৮ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় কক্সবাজার জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট ওসমান আলীর সভাপতিত্বে চকরিয়ার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে এডভোকেট ওসমান আলীকে আহবায়ক এবং অধ্যাপক এম এ ওয়াহেদকে সদস্য সচিব করে চকরিয়া উপজেলায় ৭৯(ঊনআশি) সদস্য বিশিষ্ট এবং পেকুয়া উপজেলায় ৫০( পঞ্চাশ) সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কমিটি ঘোষণার সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা,বিশিষ্ঠ ব্যবসায়ী ও এবি পার্টির অন্যতম কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কাশেম। এবি পার্টির কক্সবাজার জেলার যুগ্ম আহবায়ক- জাহাঙ্গীর কাশেম বলেন, বাংলাদেশের বর্তমান প্রচলিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে দল-মত, ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকলের কল্যাণে এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি গঠিত হয়েছে।
বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি












