সাতক্ষীরায় নিখোজ নবজাতকের লাশ সেফটিক ট্যাঙ্কি থেকে উদ্ধার!পিতা আটক, মা হাসপাতালে

সাতক্ষীরায় মায়ের পাশ থেকে চুরি হওয়া ১৫ দিন বয়সের নবজাতক সোহান হোসেনের লাশ তার বাবা-মায়ের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১ টার দিকে সদরের হাওয়ালখালী গ্রামে শিশু সোহানের নিজ বাড়ির সেপটিক ট্যাংকি হতে তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সাতক্ষীরা পুলিশের কাছে নবজাতকের পিতা সোহাগ হোসেন ও তার মাতা ফাতেমার স্বীকারোক্তিতে এ লাশ উদ্ধার হয়। এঘটনায় নিহত নবজাতকের পিতা সোহাগকে পুলিশ আটক করে। মাতা ফাতেমা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ১৫দিনের নবজাতক মায়ের পাশ থেকে বৃহস্পতিবার বিকালে চুরি হয়ে যায়। এই মর্মে মৃত নবজাতকের পিতা সোহাগ হোসেন ঐ দিনই সন্তান উদ্ধারের জন্য সদন থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন।

বার্তা প্রেরক
মোঃ খলিলুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন