কুমিল্লা জর্জকোর্টের স্পেশাল পিপি ও আসন্ন হোমনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মো. মোবারক হোসেন হোমনা পৌর এলকার ২৭ টি মসজিদে সাত মণ মিষ্টি (জিলাপী) বিতরণ করেছেন। আজ শুক্রবার তার কর্মী সমর্থকরা মসজিদে মসজিদে গিয়ে এসব মিষ্টি বিতরণ করে তার জন্য দোয়া চান। এ ব্যাপারে পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা স্পেশাল পিপি মোবারক হোসেন জানান, আমি সব সময়ই পৌরবাসীর পাশে ছিলাম। আমি কাছ থেকে পৌরবাসীর সেবা করতে চাই। হোমনা পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই। সে লক্ষ্যেই আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমার প্রাণের দল আওয়ামীলীগের মনোনয়ন নিয়েই আমার ইচ্ছা পুরণ করবো ইন্শাল্লাহ।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা প্রতিনিধি












