ফেনীতে দুইটি তক্ষকসহ দুইজন গ্রেপ্তার

ফেনী শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে  দুইটি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,গত বুধবার রাতে ফেনী মডেল থানাধীন রামপুর এলাকার মদিনা অটো মোবাইল এন্ড ওয়ার্কস এর সামনে কতিপয় চোরাকারবারী বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে  পালানোর চেষ্টাকালে মোঃ ইয়াকুব আলী (১৮), পিতা- আশরাফুল ইসলাম, সাং- কুমিরা, থানা-সীতাকুন্ড, চট্টগ্রাম  ও একই এলাকার মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ সাব্বির (১৯), পিতা-মৃত মাহমুদুল হককে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা একটি খাঁচাসহ ০২ টি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধারপূর্বক আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী (তক্ষক) অবৈধ ভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে। উল্লেখ্য যে, উদ্ধারকৃত বন্যপ্রাণী (তক্ষক) ২টি খাঁচাসহ বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফেনী এর নিকট হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায় আটককৃত আসামীদ্বয় বন্যপ্রাণী (তক্ষক) ২টি ২০লক্ষ টাকায় বিক্রয়ের জন্য চেষ্টা করছিল।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন