ফেনীতে নারী-শিশু উন্নয়নে সচেতনতায় দুইদিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনী

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের নারী ও শিশু উন্নয়নে সচেতনতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে সিআরসি, সিডও ও মীনা বিষয়ক রিপোটিং প্রশিক্ষণের সমাপনী শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। সময় টেলিভিশনের ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্নার সভাপতিত্বে ও পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সভাপতি, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান, প্রশিক্ষনার্থী রোকসানা সিদ্দিকী ও মাহবুবা তাবাসসুম ইমা প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন। এর আগে গত বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান ছিলেন। প্রশিক্ষক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, জেন্ডার স্পেশালিষ্ট আবদুল্লাহ শাহরিয়ার ও মোহাম্মদ শাহ আলম সৈকত। প্রসঙ্গত; তিন ধাপে পিবিআই জেলার ১শ সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন