ফেনী জেলা পরিষদের উপ- নির্বাচনে খায়রুল বাশার তপন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ও একক প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপনকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার বিকেলে নির্বাচনে তিনি একক প্রার্থী হওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তাঁকে বিজয়ী ঘোষনা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী গত ১০ নভেম্বর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ১৭ নভেম্বর মনোনয়পত্র যাচাই বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় খায়রুল বাশার মজুমদার তপনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এরপর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে। উল্লেখ যে, গত ৭ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন