ঝিনাইদহ সদর উপজেলার ৫ টি গ্রামে আবাদী জমিতে খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক-কৃষাণীরা অংশ নেয়।
পরে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিনুর ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জমির হোসেনসহ অনেকেই। এ সময় তারা বলেন, ওই ৫ গ্রামের মাঝে অবস্থিত মাঠে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি জানান তারা। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি












