মেহেরপুর-গাংনী যৌথ পুলিশের অভিযানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৫ সক্রিয় চোর সদস্যকে আটক করেছে পুলিশ। গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান শনিবার (২১-১১-২০২০ ইং) দিবাগত রাত বারোটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেছেন।
তথ্য সুত্রে জানা যায়, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে কুষ্টিয়া জেলার সদর থানা, ভেড়ামারা, দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫জন চোরকে আটক করে পুলিশ। আটকৃতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর থানার লক্ষিখোলা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে মজির উদ্দিন (৫০), ভেড়ামারা থানার গোপিনাথপুর গ্রামের ভাদু শেখ এর ছেলে আঃ হালিম (৪৫), কুষ্টিয়া সদরের আমলা পাড়ার মৃত ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা (৫২), ত্রিমোহনী এলাকার মৃত রওশন শেখ এর ছেলে নুর ইসলাম (৬০) ও হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৫)। ওসি ওবাইদুর রহমান আরো জানান, অভিযান চালিয়ে তাদের নিকট থেকে বিপুল পরিমান তামা ও শিশার তারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












