নওগাঁর আত্রাইয়ে প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম যৌথভাবে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, উপসহকারী কৃষি অফিসার কোরামত আলী, দ্বীজেনন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এবারে আত্রাই উপজেলায় ৮ ইউনিয়নের ৫ হাজার ৭শত ৮০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, মশুর, খেসারী, টমেটো, মরিচ, চিনাবাদাম, সূর্যমুখী, বোরো হাইব্রিড ধান, ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, পিঁয়াজ ইত্যাদি। এ সাথে রয়েছে ডিএপি ও এমওপি সার।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি












