মেহেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থান কর্মসুচি পালন 

কোভিড-১৯ করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত সি এম এস এম ই খাতে ঋণ প্রনোদনা প্যকেজের খাত ভিত্তিক ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা বিতরণ না করায় মেহেরপুর ক্ষুদ্র উদ্যোক্তারা অবস্থান কর্মসুচি পালন করেছে।

সোমবার (১৬-১১-২০২০) দুপুর ১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসুচির আয়োজন করে জেলা উদ্যোক্তাবৃন্দ। জেলা চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ও ক্ষুদ্র কুর্টির শিল্প সমিতির সভাপতি নাইমুর রহমানের নেতৃত্বে অবস্থান কর্মসুচিতে উপস্থিৎ ছিলেন, মোমিনুল ইসলাম, ফারহানা মল্লিক, মোছাঃ ছুবে সুলতানা, মোছাঃ মৌসুমি, রেবেকা, রাবেয়া খাতুন, আয়েশা খাতুন, চামেলী, লাইলা খাতুন, পান্না খাতুন, মোঃ শাহিনুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম পলাশ, মোঃ আজিজুল ইসলাম, সোহেল খান প্রমুখ। পরে আরিফুল এনাম বকুল ও নাইমুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন