উপনির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে রোববার (১৫ নভেম্বর) শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব চত্ত্বরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(চট্রগ্রাম বিভাগ) জালাল আহম্মদ মজুমদার।
এতে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক,আলাউদ্দিন গঠন, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যবৃন্দ, ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,কৃষক দল,ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠন ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












