মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে মাদারীপুর জেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের কর্মচারীদের নির্যাতনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন এএসপি আনিসুল করিম শিপন। মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেজাউল মোস্তফা রাজিব। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী কামরুল হাসান সজীব, বর্তমান শিক্ষার্থী শাকিল হাওলাদার, এইচএম নাঈম ইসলাম, শাওন হাওলাদার প্রমুখ। উল্লখ্য, মাইন্ড এইড হাসপাতালে গত ৯ নভেম্বর সোমবার দুপুর পৌনে ১২টার দিকে আনিসুলকে আনা হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধাস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












