ফেনী জেলার সকল জনপ্রতিনিধিদের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

ফেনী জেলার সকল জনপ্রতিনিধিদের সাথে জেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

মাষ্টারপাড়া লমী হাজারী বাড়ীর সামনে ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত উক্ত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

জেলা আওয়ামী লীগের সাবেক সহ -সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল বশর মজুমদার তপন। অনুষ্ঠানে জেলার সকল পর্যায়ের ৬৬৫জন জনপ্রতিনিধি, সাংবাদিক ও আওয়ামী লীগের সভাপতি -সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন