ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ১শ ৯৯ বোতল ফেনসিডিল, মোটর সাইকেলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শনিবার (১৪ নভেম্বর) সকালে মহিপাল থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৯ হাজার টাকা।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক বিক্রেতা মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছে। র্যাবের একটি দল ফেনীর মহিপালস্থ ষ্টার লাইন পরিবহণের কাউন্টারের সামনে চেকপোষ্ট পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা মোটর সাইকেলটিসহ মো. মনির খান (২২), পিতা -মো. ইয়াছিন মিয়া, সাং মুসলিমপুর, ডাকঘর হেয়াকো, থানা ভুজপুর, জেলা চট্টগ্রামকে আটক করা হয়।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে মোটর সাইকেল এর পিছনে বাঁধা একটি হালকা সবুজ প্লাষ্টিকের বস্তার ভিতর ১শ ৯৯ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৯ হাজার টাকা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












