পরিবেশ রক্ষায় ছাদ বাগান করলেন মেহেরপুর ডিসি

Meherpur DC planted a roof garden to protect the environment

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদের উপরে বাগানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান আম গাছসহ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে ছাদ বাগানের উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন সরকারি ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি মাটি খালি রাখা যাবে না। এরই আলোকে পরীক্ষামূলকভাবে ছাদের উপরে গাছ লাগানো হলো, পর্যায়ক্রমে প্রতিটি ছাদে গাছ লাগানো হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, (রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, সহকারি কমিশনার মিথিলা দাস, কাজী মুহাম্মদ অনিক ইসলাম, মাশতুরা আমিনা, নাহিদ হোসেন, সবিতা সরকার প্রমুখ।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন