কামারখন্দে বাংলাদেশ স্কাউটস বার্ষিক (ত্রৈ-বার্ষিক)সাধারণ সভা

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা মিনি অডিটোরিয়ামে ১১ নভেম্বর ২০২০(বুধবার)সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস কামারখন্দ উপজেলা বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের সহকারী পরিচালক রাজীব আহমেদ।

বাংলাদেশ স্কাউটস কামারখন্দ উপজেলা বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভায় সভাপতিত্ব করেন মোছাঃ মেরিনা সুলতানা,নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস কামারখন্দ উপজেলা।অনুষ্ঠান সঞ্চালনায় স্কাউটস জেলা লিডার ট্রেইনার মোঃ খালেকুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় । পবিত্র কোর’আন পাঠ এবং গীতা পাঠের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়।

বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভায় বাংলাদেশ স্কাউটস সম্পর্কে বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন।বক্তবে উঠে আসে কিভাবে বাংলাদেশের মানুষকে একটি আদর্শ জাতি হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে স্কাউটের বিকল্প নেই।শুধুমাত্র স্কুল-কলেজের মধ্যেই স্কাউটিং সীমাবদ্ধ না রেখে সকল শ্রেণির মানুষের মধ্যে একটি ছড়িতে দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সম্পাদক সরকার সানোয়ার হোসেন, কামারখন্দ উপজেলা শাখার কমিশনার ছাইফুল ইসলাম, উপজেলা শাখার সম্পাদক আকবর আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী,উপজেলা শিক্ষা অফিসার সন্ধা রানী শাহা, উপজেলা একাডেমিক সুপারভাইজর আনন্দ কুমার, কামারখন্দ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ প্রমূখ।###

বার্তা প্রেরক
মোঃ ইয়াছিন কবির
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন