ফেনীতে প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফেনী বন্ধুসভার আয়োজনে প্রথম আলো বন্ধুসভার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ নভেম্বর)  বিকেলে শহরের মিজান রোডের প্রথম আলো ফেনী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন ছিল।

এর আগে শহরের রেলওয়ে স্টেশন সড়কে প্রায় দুই শতাধিক পথচারীদের মাঝে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করা হয়। এতে প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের,ফেনী বন্ধুসভার উপদেষ্টা ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক  মোশারফ হোসেন মিলন,শেখ নুর উদ্দিন মাহমুদ চৌধুরী মামুন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আলম,ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান,জয়নাল হাজারী কলেজের প্রভাষক মোঃ ইলিয়াছ,দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,

প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম,অমিত মজুমদার,সহ-সভাপতি বিজয় নাথ,আবু সুফিয়ান সবুজ,অনুষ্ঠান সম্পাদক মনিকা রায়,দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,অর্থ সম্পাদক হারাধন নন্দী নিলয়,দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা, নারী সম্পাদক তানজিনা সুলতানা তিশা,ইমরান ইমন,সাহিত্য সম্পাদক হৃদিতা রায়, সদস্য ফারজানা আহমেদ অহনা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন