“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন” এ শ্লোগানে ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা কমপ্লেক্সে সদর উপজেলার মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব -১৫) এর উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সদর উপজেলার সাঁতারে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












