আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামী ধর্ষক ইদ্রিস’কে গ্রেফতার করেছে পুলিশ

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত্যু মজিবুর রহমানের ছেলে ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ধর্ষক ইদ্রিস’কে (৪০) গতকাল সোমবার সন্ধ্যায় বান্দাইখাড়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে আত্রাই থানার পুলিশের একটি চৌকস দল।গ্রেফতার অভিযানে নেতৃত্ব প্রদান করেন আত্রাই থানা পুলিশ অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।

সুত্র-মতাবেক জানাযায়,গত ২৪শে জুলাই বান্দাই খাড়া বাজার এলাকার মোছাঃ কাজল রেখা (৩৬), পিতা মোহাম্মদ কছিম উদ্দিন।আসামী ইদ্রিস আলী (৪০) ভুক্তভোগীকে একা পেয়ে সুযোগ বুঝে এনায়েত ডাক্তারের পরিত্যক্ত বাড়ির বারান্দাতে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করলে সেই মামলার সূত্র ধরে ধর্ষক ইদ্রিস কে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টির বিস্তারিত জানার জন্য এসআই মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফাতারী পরোয়ানা পাঠানো হলে আমরা তাকে গ্রেফতার করি এবং গ্রেফতার কৃত ইদ্রিসকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন