বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ‘মুজিব বর্ষ’ সাইক্লিং এক্সপেডিশন উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্যে ১০১০ কি. মি. পথ সেনাবাহিনীর ১শ জন সদস্য সাইক্লিং করে পাড়ি দেয়ার যাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম।
এর আগে বাংলাবান্ধার জিরো পয়েন্ট এলাকায় ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী। শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে যাত্রা শুরু করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষকে ইতিহাসের পাতায় চিরস্বরণীয় করে রাখতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেলে দীর্ঘপথ পাড়ি দেয়ার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সকল ফরমেশনের ১০০ জন সাইক্লিষ্টের অংশগ্রহণে মুজিববর্ষকে আরো তাৎপর্য করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
এসময় এক্সপেডিশন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১০ আট্রিলারি ব্রিগেড রামু কমান্ডার ব্রিগেডিয়ার জেনালে ওমর সাদী, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কনের্ল আনিছুর রহমান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেতুলিয়া প্রতিনিধি












