হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

হোমনায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রুমন দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, বিআরডিবির চেয়ারম্যান শাহনুর আহমেদ সুমন, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।

বার্তা প্রেরক
মো.কামাল হোসেন,
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন