নওগাঁ-৬ আসনের নব-নির্বাচিত এমপি আনোয়ার হোসেন হেলালের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

শুক্রবার ৬ই নভেম্বর দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জুম্মার নামায আদায় করে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সূরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন আনোয়ার হোসেন হেলাল।

এসময় আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও আহসান গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার শোয়েব, আত্রাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, যুবলীগ নেতা জাকির হোসেন, আত্রাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ,আত্রাই ও রানীনগর উপজেলার ইউপি চেয়ারম্যানগন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি / সাধারন সম্পাদক সহ রানীনগর-আত্রাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন