জেলহত্যা দিবসে মেহেরপুর যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

A discussion meeting and prayer mahfil of Meherpur Juba League was held on the day of jail killing

৩রা নভেম্বর জেলহত্যা দিবসে মেহেরপুর  জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সংগঠক  জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর অডিটোরিয়ামে আলোচনাা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতাা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি চমন, , কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলামসহ জেলা যুবলীগ ও সকল ইউনিয়নের ইউনিট প্রধানেরা। এসময় জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন