১৯৭৫ সালের ৩ রা নভেম্বর জাতির শ্রেষ্ট সন্তান জাতীয় চারনেতা কে কারাগারে হত্যা করা হয়। তাদের অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শোক দিবস পালন করা হয়।
আজ বেলা ১১ টায় ক্যাপ্টেন মুনসুর আলীর দৌহিত্র ও সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী আলহাজ্ব মোহাম্মাদ নাসিম সাহেবের পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বাদ যোহর মসজিদে মসজিদে মনসুর আলী ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর আলীর দৌহিত্র তানভীর শাকিল জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’ লীগের সভাপতি শওকত, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজিসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












