বগুড়ার ধুনট উপজেলায় জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি কুদরত-ই খুদা জুয়েল, রেজাউল ইসলাম, মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর রহমান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, তোজাম্মেল হক, প্রভাষক সিরাজুল হক লিটন, জহুরুল ইসলাম, আল আমিন তরফদার, প্রভাষক রকিবুল ইসলাম বিদ্যুৎ, পৌর কাউন্সিলর ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চ মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি












