আত্রাইয়ে বিশা ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৪৯) মটরসাইকেল যোগে   উপজেলা সদর থেকে বাড়ী ফেরার পথে সোমবার দিবাগত রাত্রি আনুমানিক সারে ১১ টার সময় উপজেলার মধুগড়নই নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আহত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তার  অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.মোসলেম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন