মেহেরপুরে আনসার ভিডিপি প্রশিক্ষন শেষে সনদ বিতরন অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলা উজলপুরে গ্রাম ভিত্তিক অস্ত্র বিহিন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির ১০দিন ব্যাপী প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে উপজলপুর মাধ্যামিক বিদ্যালয়ে জেলা আনসার ভিডিপি কমান্ডান্ট অফিসার রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকল সনদপত্র বিতরন করেন । সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উজলপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্রিস আলী,
প্রশিক্ষনের ১০ দিনে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান, মৎস্য কর্মকর্তাসহ উপজেলা বিভিন্ন অফিসার বৃন্দ প্রশিক্ষক হিসাবে সকল সদস্যদের প্রশিক্ষন  দেন।
১০ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ৬৪ জন পুরুষ- মহিলা প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এ সময় উপজেলা আনসার ভিডিপি অফিসার ইসরাফিল হোসেন, প্রশিক্ষিকা ফেরদোসী আরা, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন