আত্রাইয়ে নিষিদ্ধ সুতি জাল দিয়ে চলছে মাছ শিকার : কতৃপক্ষ নিরব

নওগাঁর আত্রাইয়ে মুক্ত জলাশয়ে একদিকে চলছে পোনা অবমুক্তর উৎসব, আর অন্যদিকে চলছে অসাধু ব্যাক্তিদের নির্দেশে নিষিদ্ধ সুতির জাল দিয়ে মাছ ধরার ধুম।কোন কিছুকের তোয়াক্কা না-করে মৎস্য কর্মকর্তাদের নাকের ডগায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করলেও তা নজরে আসেনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এদিকে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয়ে এবং খাস পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব মাছ মুক্ত জলাশয়ে বড় হয়ে বংশ বিস্তার করবে, এবং এলাকায় সারা বছরে মাছের চাহিদা পূরণ করবে। এছাড়াও এসব মুক্ত জলাশয়ে মাছ শিকার করে গরিব মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্ভর করবে। কিন্তু কতিপয় কিছু অসাধু মৎস্যজীবীরা নিষিদ্ধ সুতি জাল দিয়ে এসব মাছ ধরে ফেলছে। অধিক অর্থের লোভে নিষিদ্ধ এই সুতি জাল দিয়ে মাছ শিকার করছে তারা। ফলে আত্রাইয়ের বিভিন্ন ছোট-বড় নদ-নদীর জলাশয় ও মাছ সহ জলজ প্রাণী বিলীন হয়ে যাচ্ছে। এতে উপজেলার প্রকৃত মৎস্যজীবীরা হয়ে যাচ্ছে কর্মহীন। সরজমিনে দেখা গেছে উপজেলার সমসপাড়া সুইচগেট,কলেজ গেট,শুটকি গাছা সুইচগেট, ছোট রসুলপুর কাশেমের সুতি, হরিপুরের বিল, প‌ৌইশাওতা বিল, দীঘার বিল, কাশিয়াবাড়ীসহ বিভিন্ন খাল-বিলে চলছে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরা উৎসব। প্রভাবশালী মহলের জোরে কতিপয় নামধারী মৎস্যজীবী ব্যক্তিরা এই নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরার কারণে, আগের মত খাল-বিলে তেমন মাছ পাওয়া যায় না। তারা দিন-রাত মাছ ধরার কারণে মুক্ত জলাশয় থেকে দিন দিন মাছ হারিয়ে যাচ্ছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ দৈনিক ভোরের কাগজকে জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন