হোমনায় জশ্নে জুলুসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার হোমনায় জশ্নে জুলুসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সকালে হোমনা দাখিল মাদ্রাসা থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হোমনা কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সেক্রটারী মনিরুজ্জামানা টিপু,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা সেক্রেটারী মাওলানা আবদুস সালাম, মণিপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ওমর ফারুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সহসভাপতি দেলোয়ার হোসেন ধনু, মাওলানা মোহাম্মদ হোসাইন প্রমুখ।

বার্তা প্রেরক
মো.কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন