২৮-১০-২০২০ ইং (বুধবার) সন্ধ্যায় কাজিপুর উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে প্রয়াত নেতা সাবেক এমপি মোহাম্মাদ নাসিম স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় নাসিমের রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করা হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি নাসিমের আত্মার মাগফিরাত ও আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের উপ–নির্বাচনে আ’লীগ মনোনিত প্রার্থী নাসিম পুত্র জয়ের জন্য জনগণের কাছে দোয়া কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় আ’লীগ, প্রফেসর মেরিনা জাহান কবিতা, সদস্য বাংলাদেশ আ’ লীগ এবং তানভীর শাকিল জয় সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ ১ কাজিপুর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস , জেলা আ’লীগের সভাপতি, ডাঃ হাবিব মিল্লাত মুন্না, সংসদ সদস্য সিরাজগঞ্জ ২ ও (ভারাপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জেলা আ’লীগ সিরাজগঞ্জ, ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আসনের এমপি ও নেতাকর্মীবৃন্দ।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












