ফেনীতে স্বর্ণ কিশোরীর ফাউন্ডেশন ডে পালিত

ফেনীতে স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তিতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের বালিকা বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফাউন্ডেশন ডে উদযাপন করা হয়।

ফেনী জেলার স্বর্ণ কিশোরী মাহবুবা তাবাসসুম ইমা,রাইসা ফারুক ও স্বর্ণ কিশোর মো.কামাল উদ্দিনের সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের অায়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বালিকা বিদ্যানিকেতনের প্রধান  শিক্ষক মো: শহিদুল্লাহ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: ইকবাল আলম,ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সহকারি শিক্ষক মো: মোশারফ হোসেন,দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব।

অনুষ্ঠানে কেক কাটা,বৃক্ষরোপন,কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন