নওগাঁয় ১কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা ভুমি অফিসের ফলক উন্মোচন করলেন বিভাগীয় কমিশনার

নওগাঁয় গনপূর্ত বিভাগের তত্বাবধানে ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা ভুমি অফিসের দ্বিতল ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে।২৮শে অক্টোবর বুধবার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে এতে প্রধান অতিথি হিসাবে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবীর খোন্দকার।পরে তিনি নির্মান কাজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ,ত,ম আবদুল্লাহিল বাকী, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, সহকারী প্রকৌশলী আরিফ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইব্রাহিম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে তিনি ভুমি অফিস পরিদর্শন করেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন