নওগাঁর আত্রাইয়ে গতকাল সোমবার ২৬ শে অক্টোবর সন্ধ্যায় উপজেলার শ্রীধর গুড়নই বাজার সংলগ্ন স্থানে ৫ নং বিশা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক (৫০)কে হত্যার উদ্দেশে হামলা করেছে সন্ত্রাসীরা। আহত নাজমুল হক শ্রীধর গুড়নয় গ্রামের মৃত মছির মৃধার পুত্র।
খোঁজ নিয়ে জানাযায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই নেক্কার জনক হামলার শিকার হয় নাজমুল এমন তথ্য জানান এলাকার একাধিক ব্যাক্তিরা।সেই সাথে আরও জানাযায় বর্তমানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে প্রাথমিক চিকিৎসা দেবার সময় শারিরীক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়।
তবে এ ব্যাপারে সত্যতা স্বীকার করেছেন আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীন, তিনি আরো জানান থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামী গ্রেফতারের জন্য থানা পুলিশের জোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ প্রতিনিধি।












