শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৮-১০-২০২০) রাত সাড়ে ৮টার সময় উপজেলা বাজারে ছাত্রলীগের অফিস কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিবের সভাপতিত্বে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নবীর উদ্দীন, গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাভেদ আজীম ডলার, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাগর, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সজীব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুস্তাকিন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, জনি, মনিরুল ইসলাম, ইব্রাহিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম রেজা, তানিন, আলামিন সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা হয়।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












