নওগাঁর আত্রাই-রানীনগরে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ভোট বর্জন করে আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি। কিন্তু রবিবার দুই উপজেলার কোথাও হরতালের কোন প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলছে। সকল দোকান পাট, বাজার ও শপিংমল গুলো অন্যদিনের মতই খোলা দেখা গেছে। কোথাও বিএনপির কোন মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে কোন নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। হরতালকে সামনে রেখে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন