সুজানগরে মা ইলিশ ধরার দায়ে ৬ জেলে আটক

জেলা  প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে চার হাজার হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশসহ ছয় জেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার  (১৮ অক্টোবর)  পাবনা  সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন   ও উপজেলা  মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলামের  নেতৃত্বে উপজেলার পদ্মা নদীর সাতবাড়িয়া, রাইপুর ও নাজিরগঞ্জ  বিভিন্ন পয়েন্টে  অভিযান চালিয়ে ছয় জেলেকে আটকসহ, মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করে।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী,  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে,  আটককৃতদের মধ্যে একজনকে এক হাজার টাকা, আরেক জনকে দুই হাজার টাকা  জরিমানা করেন। অপর ৪ জনের বিরুদ্ধে সুজানগর থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা করপন।
জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ  করা সহ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়  প্রতি বছরের মত এবছরও  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর আওতায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ,পরিবহন,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন