বাংলাদেশে ধর্ষকদের শাস্তির আইন মৃত্যুদন্ড বিধান হওয়ায় মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে পৌর ছাত্রলীগ। মঙ্গলবার (১৩-১০-২০২০) বিকেল সাড়ে ৫টার সময় পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের নেতৃত্বে একটি মিছিল গাংনী শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে শহীদ রেজাউল চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে ধর্ষনের মতো ন্যাক্কার জনক ঘটনাকে ইস্যু বানিয়ে যারা ফায়দা লুটার চেষ্টা করছে তাদেরকে এ আইনের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। এ সময় পৌর ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












