বগুড়ার ধুনট উপজেলায় আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য আল আমিন তরফদার, আতাউর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজী বুলেট, জাহাঙ্গীর আলম ডলার, ওহিদুল ইসলাম, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, রেজাউল করিম, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সহদপ্তর সম্পাদক বিপ্লব রানা, শিক্ষা বিয়ষক সম্পাদক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা সুজন শেখ, ফরহাদ হোসেন, আতিকুর রহমান, খায়রুল ইসলাম, সুমন সরকার, শহিদুল ইসলাম কোয়েল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম চপল, মিল্টন আজিজ, আব্দুস সবুর, মনিরুজ্জামান, মিনহাজ শুকু, আব্দুর রশিদ, স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগ নেতা ইবনে সউদ, আব্দুল আলীমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি












