ধুনটে বিধবা ভিখারিণীকে শ্বাসরোধ করে হত্যা

বগুড়ার ধুনট উপজেলায় হাসিলা খাতুন (৪১) নামে এক বিধবা ভিখারিণীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত হাসিলা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগরাপাড়া গ্রামের শুকরা মন্ডলের মেয়ে। সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরী করছেন।

জানা গেছে, দীর্ঘদিন আগে হাসিলা খাতুনের স্বামী আজাহার আলী মারা গেছেন। তারপর থেকে তিনি ঘুগরাপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকেন। তার একমাত্র ছেলে হাসেম আলী বিয়ে করে অন্যত্র সংসার গড়েছেন। হাসিলা খাতুন সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে জীবিকার সন্ধান করেন। রাতে ফিরে বাবার বাড়িতে থাকেন।

অন্যান্য দিনের ন্যায় সোমবার সকালের দিকে জীবিকার সন্ধানে বাবার বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেন নাই। মঙ্গলবার সকালের দিকে বাড়ির অদুরে ধান ক্ষেতের ভেতর তার মৃতদেহ দেখেন স্থানীয়রা। তবে নিহত হাসিলা খাতুনের গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় মাটিতে পড়ে আছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ধানক্ষেতের ভেতর ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।

নিহতের ছেলে হাসেম আলী বলেন, বিয়ে করে মাকে ছেড়ে পাশ্ববর্তী গ্রামে ঘর সংসার করছি। সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে আমার মাকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আইনী প্রক্রিয়া শুরু করেছি। হাসিলার মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন