কিশোরগঞ্জে ফ্যানের সুইচ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বেলাল হোসেন নামে (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা মাঝাপাড়া গ্রামে। সে একই গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা মাঝাপাড়া গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৬২) সরকারী খাদ্যবান্ধব কমর্সুচীর একজন সুবিধাভোগী। সে সোমবার খাদ্যবান্ধব ডিলালের কাছ থেকে ১০ টাকা কেজি দরের চাল নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে বেলাল হোসেন নিজ ঘরে ঢুকে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করতে গেলে সে বৈদ্যুতিক শক খেয়ে মারা যান। ওসি আরো জানান, বৈদ্যুতিক তারে ফুটো থাকার কারনে বেলাল হোসেনের হাতের দুটি আঙ্গুল পুরে গেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা প্রেরক
মোঃ লাতিফুল আজম
কিশোরগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন