রামগঞ্জে সাংবাদিক আবু ছায়েদ মোহন ব্রেনষ্ট্রোক করেছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সাংবাদিকতার কিংবদন্তি সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও সাপ্তাহিক রামগঞ্জ বার্তার সম্পাদক, রামগঞ্জ কন্ঠ ও রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা, রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু ছায়েদ মোহন ব্রেন ষ্ট্রোকে করেছেন। ১১ সেপ্টেম্বর রোববার রাতে তিনি ব্রেন ষ্ট্রোক করেছেন।

১২ অক্টোবর দুপুরে রামগঞ্জ শহরস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দিলে সন্ধ্যায় স্বজনেরা ঢাকা বার্ডেম হাসপাতালে নিয়ে যায়। সাংবাদিক মোহনের দ্রুত সুস্থ্যতার জন্য সহকর্মী,আত্বীয়-স্বজন ও পরিবারের লোকজন সকলের নিকট দোয়া চেয়েছেন। এ রিপোর্ট দেখা পর্যন্ত তার অবস্থায় আশংকাজনক বলে জানান মোহনের ভাই পুত্র সাংবাদিক মোঃ কাউছার হোসেন।

বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন