“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য সোমবার ১২ অক্টোবর ২০২০ মোড়েলগঞ্জ থানাধীন ৪নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগনের জন্য কাজ করে থাকি। “পুলিশি জনতা, জনতাই পুলিশ” জনগনের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগনের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। তাই আমরা প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে চাই, তারই ধারাবাহিকতায় আজ আমরা ৪নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগের সভাপতি খান কিছলুর রহমান খোকন, আওয়ামিলীগ নেতা সরদার মিজানুর রহমান মিন্টু, ফারুক শেখ, সরোয়ার শেখ, গোলাম মোস্তফা, বাবুল হাওলাদার, যুবলীগ নেতা আরিফ মল্লিক, ছাত্রলীগের মানিক শেখ, বিপ্লব, চেয়ারম্যান পারুল (ভারপ্রাপ্ত).হায়দার মেম্বার, নির্মল কান্তি বিশ্বাস (অধ্যক্ষ সেলিমাবাদ কলেজ) আওয়ামিলীগ নেতা সামছুর রহমান মল্লিক।












