হোমনায় টেন্ডার হওয়ার ৬ পার হলেও সড়কের কাজ শুরু হয়নি; মানবেতর যাতায়াত ৩ গ্রামের ৩০ হাজার মানুষের

হোমনা পৌরসভার অন্তর্গত শ্রীমদ্দি গ্রামের আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের টেন্ডার হওয়ার ৬ পার হলেও এখনো সংস্কার কাজ শুরু হয়নি। সড়ক সংস্কার না হওয়ায় সীমাহীন মানবেতর যাতায়াত করছে ৩ গ্রামের ৩০ হাজার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটিতে অসংখ্য বড় বড় গর্ত হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে বাসা বাড়ির পানি এসে জমা হয়ে দুর্গন্ধ বের হয়। যার ফলে এ সড়ক দিয়ে পাঁয়ে হেঁটেও যাতায়াত করা যায় না। ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানাবাহন চলাচল করলেও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারপরও অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় শ্রীমদ্দি, লটিয়া ও চরের গাঁ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে যাতায়াত করছে।

এ ব্যাপারে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন,সড়কটি সংস্কারের জন্য গত এপ্রিল মাসেই টেন্ডার হয়েছে। সংস্কারের কাজ পেয়েছেন মাম কনস্ট্রাকশান। ২০২১ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। সংস্কার কাজ পাওয়া মাম কনস্ট্রাকশনের মালিক দুলাল মিয়া বলেন, সড়ক সংস্কারের সকল ফরমালিটিজ শেষ হয়েছে। করোনা ভাইরাসের কারণে সংস্কার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবো। ভ‚ক্তভোগী এলাকাবাসী দ্রুত সংস্কার করে তাদের দুর্ভোগ লাঘব করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

বার্তা প্রেরক
মো.কামাল হোসেন
কুমিল্লা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন