ফেনীর ফুলগাজীর আনন্দপুরে দরিদ্র পরিবারের ছেলেদের ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠিত

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে সমাজ সেবামূলক সংগঠন ওয়েল সোসাইটি ফাউন্ডেশনের আয়োজনে অসহায় ও দরিদ্র পরিবারের ছেলেদের ফ্রি সুন্নতে খৎনা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বন্দুয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানে ওয়েল সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এমদাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন মজুমদার।

সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবি এম মোজাম্মেল হক সোহেল, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার। উল্লেখ যে,এতে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের ছেলেদের ফ্রি সুন্নতে খৎনা,বিনামূল্যে ঔষধ ও পোশাক বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন