নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনী বন্ধুসভার মানববন্ধন 

সারাদেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (১০অক্টোবর) সকালে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধনে ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে দৈনিক প্রথম আলোর নিজস্ব  প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময়ের  সম্পাদক মো.শাহাদাত হোসেন,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী বন্ধুসভার উপদেষ্ঠা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, ইঞ্জিনিয়ার আবুল খায়ের, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হক, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট  এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা  কামাল বুলবুল, দৈনিক মানবজমিনের  জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মো.জহিরুল ইসলাম,অমিত মজুমদার, সহ-সভাপতি বিজয় নাথ, আবু সুফিয়ান সবুজ,সাবেক সাধারন  সম্পাদক নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মনিকা রায়,তৌহিদুল  ইসলাম মোল্লা, তাহমিনা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সারাদেশে  অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও  নির্যাতনকারীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন