মাদারীপুরে শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও বিশেষ প্রযোজনা

‘সবুজ শ্যামল বাংলাদেশে-সুখি, সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়ার অঙ্গীকার’ এই ¯েøাগানকে সামনে রেখে শুভাকাশ ইশারার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ প্রযোজনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শুভাকাশ ইশারার উপদেষ্টা মাদারীপুর পৌরসভার মেয়রের মাতা রত্মগর্ভা মাতা নুরজাহান বেগমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ। শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক স্বপন মাতুব্বরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুম্মান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য কাজল।
আলোচনা সভা শেষে মঞ্জুরুল ইসলাম শহীদের রচনা ও পরিচালনায় একজন বাবা’র ভার্চুয়াল শর্টফিল্ম প্রদশিত হয়েছে। অনুষ্ঠানে শুভাকাশ ইশারার সদস্যবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন